নদীয়ার শান্তিপুরে আবারো চীনা মাঞ্জার নাইলন সুতোয় গলা কাটলো 10 বছরের শিশুর, গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি কল্যাণী যে এন এম হাসপাতালে

মলয় দে নদীয়া :-আবারো চীনা মাঞ্জার নাইলনের ঘুড়ির সুতোয় গলা কেটে গুরুতর আহত হল 10 বছর বয়সী এক বালক। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক, অবস্থা আশংকাজনক হওয়ায় ওই বালকে স্থানান্তর করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর এলাকার, পরিবার সূত্রে জানা যায় ওই দশ বছর বয়সী বালক আকাশ সমাদ্দার পঞ্চম শ্রেণীর ছাত্র। আজ দুপুর দুটো ত্রিশ নাগাদ বাড়ির সামনে নতুন অসমাপ্ত জাতীয় সড়কে সাইকেল চালাচ্ছিলো। সদ্য চালাতে শেখা সাইকেলের উপরে থাকাকালীন একটি লাইলনের ঘুড়ির সুতো ওই বালকের গলায় পেচিয়ে যায়। আছড়ে পড়ে মাটিতে, রক্তে ভেসে যায় সমস্ত শরীর! ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করে তার গলায় ধারালো নাইলনের সুতো, গভীর ভাবে কেটে ঢুকে গেছে বেশ খানিকটা! চেঁচামেচি করতেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন সাথেসাথেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য অবস্থার অবনতি হলে ওই বালকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বভাবতই এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এছাড়াও পরিবার হতাশায় ভুগছেন! তাদের দাবি যদিও এই একই ঘটনায় এর আগেও শান্তিপুরের বিভিন্ন এলাকায় লাইলনের ঘুড়ির সুতোই কেটে গিয়ে একাধিক ব্যক্তি সহ শিশু আহত হয়েছে 5 জন। বারংবার অভিযোগ জমা পড়েছে শান্তিপুর থানায়, অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অভিযান চালিয়ে লাইলনের সুতো কারবারিদের আটক করে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণে অবৈধ লাইলনের ঘুড়ির সুতো এছাড়াও শান্তিপুরের বিভিন্ন এলাকায় মাইকিং সচেতনতা প্রচার অভিযান চালানো হয় শান্তিপুর থানার পক্ষ থেকে। কিন্তু কোন রকম ভাবেই লাইলনের ঘুড়ির সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়নি, ওই লাইলনের ঘুড়ির সুতো গুলি রাস্তা বা পথে ঘাটে পড়ে থাকার কারণে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। তবে প্রশাসনের তৎপরতার ভূমিকা দেখা গেলেও ঘুড়ি উড়ানো যুবক বা ব্যক্তিদের এখনো পর্যন্ত হয়তো ঘটেনি চেতনার উন্মেষ। আগামীতে যাতে আর কোনো মানুষের এ ধরনের ক্ষতি না হয় তার জন্য, কাতর প্রার্থনা করা হয় ওই পরিবারের পক্ষ থেকে। পুলিশের কাছ থেকে কঠোরতম পদক্ষেপের দাবি করেন তারা।