নদীয়ার শান্তিপুরের পুলিশের নেম প্লেট লাগানো আরটিকা গাড়ি সমেত দুজনকে গ্রেপ্তার করলে শান্তিপুর থানার পুলিশ

মলয় দে নদীয়া :-ভুয়ো আই এ এস , ভুয়ো সিবিআই, ভুয়ো ডাক্তারের পর এবার পুলিসের জালে ধরা পড়লো ভুয়ো পুলিশও।‌ চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া গ্রামে। বিশেষ সূত্রে জানা যায়, ধৃত আব্দুল বাকির শেখ পূর্ব বর্ধমানের কালনায় বাড়ি, শান্তিপুর গয়েশপুর, হিজুলি হরিপুরের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় ঝাড়ফুঁক কবিরাজি মাদুলি কবজের রমরমা জাল বিস্তার করেন তিনি। যেকোনো ধরনের সমস্যা এড়াতে নিজেকে কখনো ডাক্তার কখনোবা পুলিশের পরিচয় দিয়েছেন অতীতেও! এ ধরনের তথ্য শান্তিপুর থানার পুলিশের কাছে ছিল আগে থেকেই। গতকাল রাত 10:45 নাগাদ, গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হানা দেয়, বাগআঁচড়া গ্রামে। এবং সেখানেই সাদা রংয়ের আর্টিকা গাড়ির সামনে লাল রঙের বড় আকৃতির পুলিশ লেখা নেমপ্লেট দেখে , গাড়িতে তল্লাশি চালায় এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। কথার অসঙ্গতি এবং উপযুক্ত প্রমান পত্রের অভাবে তাকে এবং তার ড্রাইভার কে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। তবে বিভিন্ন রকম আয়ুর্বেদিক, এলোপ্যাথি ওষুধ পত্র, তাবিজ কবজ বিশেষ কিছু উদ্ধার হয়নি। আজ সকালে তাদের রানাঘাট কোর্টে পাঠানো হয়েছে বিচারের জন্য।