মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে ভয়াবহ আগুনে ভস্মিভূত প্লাস্টিক কারখানা
আচমকা মাঝরাতে ভয়াবহ আগুনে ভষ্মিভূত হয়ে গেল প্লাস্টিক কারখানা। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের দত্ত বাজার পার্শ্ববর্তী বাজার সংলগ্ন এলাকায়। এদিন মধ্যরাতে আচমকা এলাকার মানুষজন একটি ট্রান্সফরমারের বিকট আওয়াজ শুনতে পান। এরপর তারা দেখতে পায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারিদিক। এরপর খবর দেওয়া হয় দমকলে। রানাঘাটের কয়েকটি দমকলের ইঞ্জিন এর প্রচেষ্টায়ও আগুন না নেভায় এরপর চাকদা থেকেও দমকল ইঞ্জিন দিয়ে আগুন নেভানো হয়। স্থানীয় মানুষেরা জানায়, ওই প্লাস্টিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যেতে থাকে। তবে দুর্ঘটনার সময় কারখানায় কোন শ্রমিক না থাকায় কোন মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় মানুষেরা জানায় এত ভয়াবহ অগ্নিকাণ্ড রানাঘাটে কোথাও দেখতে পাওয়া যায়নি এর আগে।

