নদীয়ার মুরুটিয়া থানার তৎপরতায় উদ্ধার ১১০ বোতল ফেনসিডিল , ধৃত ২ ব্যক্তি

মলয় দে নদীয়া :- নদীয়ার মুরুটিয়া থানার নিউ শিকারপুরের রানীনগর বর্ডার রোড এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে ফেনসিডিল ও গাঁজা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা যায়,ধৃতদের নাম বিদ্যান মাহাতো ও প্রণয় মন্ডল। তাদের বাড়ি নিউ শিকারপুর এলাকাতেই। গোপন সূত্রে খবর পেয়ে মুরুটিয়া থানার পুলিশ নিউ শিকারপুরের রানীনগর বর্ডার রোড এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি ব্যাগ হাতে নিয়ে দুজনকে দেখতে পায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ ওই ব্যগটিতে তল্লাশি চালিয়ে মোট ১১০ বোতল ফেনসিডিল এবং পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের ওই বর্ডার রোড দিয়ে ওই দুজন ফেনসিডিল ও গাঁজা পাচার করার চেষ্টা করছিল। পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করেছে উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা।