নদীয়ার মাজদিয়ায় কৃষকদের পথ অবরোধ

মলয় দে নদীয়া :- দীর্ঘদিন প্রতিবাদ বিক্ষোভের পর ধৈর্যচ্যুতি ঘটলো কৃষকদের রাস্তা অবরোধের পথ বেছে নিল তারা বাধ্য হয়েই!
নদীয়ার কৃষ্ণগঞ্জের ডাকাতেগাড়ী মাঠের পি ডবলু বি রাস্তার দুপাশে নয়নজলি বিলের যে জলাশয় রয়েছে তা দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী মাটি ভরাট করে নয়ানজলি দখল করে বিক্রি করছে । এরফলে জলাশয় দখল হয়ে যাচ্ছে । প্রসাশনের নাকের ডগায় চলছে এহেন কাজে তবুও প্রসাশন নিরব দর্শক । আবার এই দখল সম্পত্তি ৫০০০-১০০০০ টাকা হাত জায়গা বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা ।এত দিন ধরে নয়ন জুলিতে কূষকরা পাট পচাতো । বর্ষা মৌসুমে ম ৎ স জীবিরা মাছ ধরে উপার্জন করেন ।এই নয়নজলি বিলের দখল মুক্ত করার দাবিতে এলাকার কূষক ও সাধারণ মানুষের প্রতিবাদে রাস্তা অবরোধ হয় । এরফলে কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়ক অবরোধ এক ঘণ্টার বেশি সময় ধরে চলে । ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ এর বিডিও কামাল উদ্দিন আহমেদ , কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি । অবরোধ কারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় । বিডিও সাহেব আন্দোলনকারীদের আশ্বস্ত করেন অবিলম্বে দখল হওয়া নয়নজলি বিল মুক্ত করা হবে । এই আশ্বাস পাওয়ার পর বিডিওর কথামতো কৃষকরা অবরোধ তুলে নেন ।