নদীয়ার বাদকুল্লা শিশুভারতীর পরিচালনায় ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নদীয়ার বাদকুল্লা শিশুভারতীর পরিচালনায় ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মলয় দে নদীয়া :-নদীয়ার বাদকুল্লায় , অনামী ক্লাব মাঠ প্রাঙ্গনে স্টেশন সংলগ্ন শিশুভারতীর পরিচালনায় ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এই প্রতিযোগিতায় মোট ৪৮ টি ইভেন্ট ছিল যেমন ১০০ মিটার দৌড় 50 মিটার দৌড় লংজাম হাই জাম মিউজিকাল চেয়ার, মহিলাদের যেমন খুশি সাজো, অঙ্কদৌড় ,অভিভাবকদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন এই ক্রীড়া প্রতিযোগিতায় শ্রীযুক্ত দেবদাস ভাদুড়ি , এক্স হেডমাস্টার কৃষ্ণনগর হাই স্কুল উপস্থিত ছিলেন গৌরাঙ্গ সরকার, এক্স রানাঘাট কলেজ প্রিন্সিপাল অশোক সরকার, অনামী ক্লাবের সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ।