নদীয়ার বাদকুল্লার ১৭ হাত কালীপুজো

মৌমিতা দেবনাথ,
নদীয়ার বাদকুল্লার ১৭ হাত কালীপুজো
নদীয়ার বাদকুল্লার পাটুলি গ্রামে প্রতিবছর সতেরো হাত কালী পূজার আয়োজন করা হয় মাঘ মাসের অমাবস্যা তিথিতে। এবছর তাদের এই পুজো ৬৯ তম বর্ষে পদার্পণ করেছে। দূর দূরান্ত থেকে বহু ভক্তদের সমাগম ঘটে এই পুজোয়। সারারাত ধরে পূজোর উপোস করে থাকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এবং এই কালীপুজো অত্যন্ত জাগ্রত। পুজো উদ্যোক্তারা জানালেন দু বছর মহামারীর প্রকোপে সেভাবে উৎসব না হলেও এবছর পরিস্থিতি স্বাভাবিক হতে আবারো ১৭ হাত কালী পুজোর উৎসবে মেতেছে বাদকুল্লার মানুষ। এই পুজোকে ঘিরে সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক মূলক বিভিন্ন ধরনের বিচিত্রা অনুষ্ঠান এবং পুতুল নাচ সহ বাউল গীতি। আগে যাত্রা পালাও হতো কিন্তু বর্তমানে যাত্রাপালার জায়গায় বাউল গীতি অনুষ্ঠান হয়। শুধু তাই নয় এই পুজোকে ঘিরে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তদের সমাগমে এই কালীপুজো আরো বেশি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।