নদীয়ার বাদকুল্লায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার তরফে বিশেষ পথসভা।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার বাদকুল্লায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার তরফে বিশেষ পথসভা।
ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার তরফে নদীয়ার বাতকুল্লা থানার মোড়ে বিশেষ পথসভার আয়োজন করা হয়। আগামীকাল নদীয়া রানাঘাটে জনসভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। আগামীকালের জনসভা কে সাফল্যমন্ডিত করে তুলতে ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার তরফে এই বিশেষ পথসভার আয়োজন। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। শ্যামাপ্রসাদ বিশ্বাস জানালেন নদীয়ায় যেভাবে আবাস যোজনা এবং পঞ্চায়েতে বিভিন্ন রকম দুর্নীতি হয়ে চলেছে তার প্রতিবাদেই নদীয়ায় জনসভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। তার আরো অভিযোগ যে নদীয়া জেলার কোন প্রশাসনিক বৈঠকে বিজেপির বিধায়ক সাংসদদের ডাকা হয় না। শুধু এইটুকু নয় তিনি অভিযোগ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গত ১৭ই ডিসেম্বরের রানাঘাটের জনসভা নিয়েও, তার অভিযোগ যে গত ১৭ই ডিসেম্বর রানাঘাটের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। যার প্রতিবাদে তাদের আগামী কালের রানাঘাটের শুভেন্দু অধিকারীর জনসভা। তারা আশা রাখছেন যে আগামী পঞ্চায়েত ভোটে নিশ্চিত ভাবে তারা ঘুরে দাঁড়াবেন।