নদীয়ার বাদকুল্লায় অভিষেকের সভায় ঝড়ে ত্রিপলের শেড ভেঙে মাথায় পড়ে আহত একাধিক

নদীয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ারের সভা শুরুর আগেই তুমুল ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টিতে ত্রিপল এর শেড ভেঙে মাথায় পড়ে গিয়ে আহত হন একাধিক। মঞ্চ ছেড়ে পালালো একাধিক তৃণমূলের নেতা-মন্ত্রীরা। বন্ধ হয়ে গেল অভিষেকের সভা। আজ নদীয়ার বিভিন্ন জায়গায় অভিষেকের নব জোয়ার এর সভা ছিল। বাদকুল্লার অনামি সংঘের মাঠে প্রস্তুতি ছিল একেবারে জোর কদমে কিন্তু অভিষেক আসার কুড়ি মিনিট আগেই শুরু হয় তুমূল ঝড় বৃষ্টি। সভামঞ্চের সামনেই ত্রিপলের শেড করা হয়। কিন্তু ঝড় বৃষ্টিতেই বাধলো বিপত্তি। ত্রিপলের শেডের একাংশ হুরমুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সভাবামঞ্চে ছিলেন যে বাস্তরে একাধিক নেতা-নেত্রীরা। ত্রিপলের শেড ভেঙ্গে মাথায় পড়ে আহত হন একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি নতুন বাংলা নিউজের পর্দায় যে কিভাবে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক তৃণমূল কর্মী ঝড় বৃষ্টির কারণে মাঝ রাস্তায় আটকে গেছেন।