মলয় দে নদীয়া :-
নদীয়ার বগুলা কলেজ পাড়া বাসিন্দা স্বপ্নদ্বীপ কুন্ডু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ পড়তো।স্থানীয় সূত্রের খবর গতকাল রাত্রে তার মাকে ফোন করে জানায় যে আমার ভয় ভয় লাগছে। মা ফোনের উত্তরে বলেন ঠিক আছে ভয় পাসনা বলে অভয় দিয়ে সকালেই তারা পৌঁছাচ্ছে বলে জানায়।এর পর ভোরে ফোনে খবর আসে স্বপ্নদ্বীপ কুন্ডু পড়ে গেছে, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর শোনা মাত্রই তারা বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। স্বপ্নদ্বীপের বাবা একজন কপারেটিভ ব্যাংকের কর্মী।মা আশা কর্মী। একটি ছোট ভাই ক্লাস সেভেনে পড়ে ।এই চারজনের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায় স্বপ্নদ্বীপ খুবই ভালো ছেলে তার কোন বন্ধু-বান্ধব নেই বাড়ি থেকে বের হতো না পড়াশোনায় ব্যস্ত থাকতো। বগুলা থেকে দ্বাদশ পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে সম্প্রতি সে কলকাতায় পড়তে যায়।
তবে কি কারনে মৃত্যু তা নিয়ে রহস্যের দানা বেধে যথেষ্ট, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হবে বলেই জানা গেছে।

