নদীয়ার নাকাশিপাড়ায় পারিবারিক অশান্তির জেরে মাকেই গুলি! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

মলয় দে নদীয়া:- পারিবারিক বিবাদের জেরে মাকে গুলি ছেলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুর এলাকায়। আহত পূর্ণ বিবিকে প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ছেলে রাহুল সেখের সঙ্গে বাবার পারিবারিক সমস্যা ছিল। এদিনও বাবার সঙ্গে ছেলের গন্ডগোল হয়। সেই সময় মা ঠেকাতে গেলে ছেলে মাকে গুলি করে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।