মৌমিতা দেবনাথ
নদীয়ার তেহট্টে বাম-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ
পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত নদীয়ার তেহট্ট।বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল এবং সিপিআইএম-এর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় তেহট্টের আশরাফপুর। তৃণমূল সিপিএমের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী।জানা গিয়েছে ঘটনায় আহত হন তেহট্ট থানার আইসি।তিনি এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন। জানা গেছে গতকাল রাতে নদীয়ার তেহট্টে তৃণমূল এবং সিপিআইএমের দুটি মিছিল মুখোমুখি চলে আসে। দুই দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।সংঘর্ষে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হন তেহট্ট থানার আইসি তাপস কুমার পাল। এই মুহূর্তে তিনি ভর্তি আই সি ইউ তে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত এই মুহূর্তে নদীয়ার তেহট্ট।

