নদীয়ার তাহেরপুর নেতাজি সুভাষ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

মৌমিতা দেবনাথ,
নদীয়ার তাহেরপুর নেতাজি সুভাষ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
নদীয়ার তাহেরপুর নেতাজি সুভাষ সংঘের ৬৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি অন্তাক্ষরী রাউন্ড সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেছে এলাকার কচিকাঁচারা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করা হয়। ক্লাবের উদ্যোক্তারা জানালেন, নেতাজি সুভাষ সংঘের সকল সদস্যরা মিলে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে। তারা প্রত্যেকে সংকল্পবদ্ধ যে সমাজের জন্য ভালো কিছু করবেন। দু’বছর করোনার পর এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে তারা পুনরায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।