নদীয়ার চাপরায় গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
নদীয়ায় গাঁজা পাচারের ছক বানচাল করল পুলিশ । ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেও চাপড়া থানার পুলিশ। জানা গেছে গোপন সূত্রে চাপরা থানার পুলিশের কাছে খবর আসে যে চাপরা থেকে গাঁজা পাচার হচ্ছে বাংলাদেশে আর খবর পাওয়া মাত্রই তদন্ত অভিযানে নামে পুলিশ। অবশেষে নান্টু মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে চার কেজি ১০০ গ্রাম গাঁজা সেই গাঁজা নাকি বাংলাদেশে পাচার করার ছক কষে ছিলেন ওই ব্যক্তি। আপাতত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই পাচার চক্রে তার সাথে আরো কেউ জড়িত আছেন কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

