নদীয়ার কৃষ্ণনগরে বিভিন্ন বারোয়ারি ক্লাবের সরস্বতী প্রতিমা নিরঞ্জন উপলক্ষে শোভাযাত্রা

মৌমিতা দেবনাথ,
নদীয়ার কৃষ্ণনগরে বিভিন্ন বারোয়ারি ক্লাবের সরস্বতী প্রতিমা নিরঞ্জন উপলক্ষে শোভাযাত্রা
২৬ শে জানুয়ারি সারম্বরে গোটা বাংলায় পালিত হয়েছে সরস্বতী পূজা। নদীয়ার কৃষ্ণনগরেও বিভিন্ন বারোয়ারি ক্লাবে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এদিন কৃষ্ণনগরের সরস্বতী প্রতিমা নিরঞ্জনের এই শোভাযাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ। বিভিন্ন বারোয়ারি ক্লাব থেকে প্রতিমা বেরিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে রাজবাড়ী প্রদক্ষিণ করে, অবশেষে জলঙ্গি নদীর ঘাটে এসে শোভাযাত্রা শেষ হয়। কৃষ্ণনগরে সবচেয়ে বিখ্যাত হল সাঙে চড়িয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়। রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই সাঙ প্রথা চলে আসছে। বহু দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী হাজির হয় এই ঠাকুর বহন দেখার জন্য। শত শত দর্শনার্থী রাজপথে অপেক্ষা করে প্রতিমা দর্শনের জন্য। গত দু’বছর করনার দাপটে এই উৎসবে ভাটা পড়েছিল কিছুটা কিন্তু এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে আবারো সরস্বতী পূজার উৎসবে উঠেছে কৃষ্ণনগর বাসি সহ গোটা বাংলা।