মলয় দে নদীয়া:-
নদীয়ার কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্যায় রোগীরা । হাসপাতাল সূত্রে জানা গেছে ঝড়ের দাপটে মেইন লাইনে ফল্ট হয়ে গেছে । সেই জন্য বৈকাল থেকেএলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছিলো দীর্ঘক্ষণ । অন্যদিকে হাসপাতালের নিজস্ব জেনেরেটার বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে । বিদ্যুৎ না থাকলেই অন্ধকার হয় হাসপাতাল । নজর নেই প্রশাসনের । সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ গ্রামীন হাসপাতাল এটি । এই হাসপাতালের উপর নির্ভরশীল কৃষ্ণগঞ্জ, হাঁসখালী, ভীমপুর ও চাপড়ার বেশ কিছু অংশের রোগীরা । বাংলাদেশের রুগীরাও এখানে আসেন চিকিৎসা করাতে । হাসপাতালের এই অবস্থা দেখে রোগীরা আতঙ্কে রয়েছে । এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞাসা করলে তিনি ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি । এ ব্যাপারে রোগীর পরিবার আমাদের ক্যামেরায় সামনে ক্ষেভ উগরে দিলেন ।

