মলয় দে নদীয়া :- নদিয়া জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্র-ছাত্রীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ ২০২২ সালের ক্রীড়া প্রতিযোগিতা আজ ৯ ফেব্রুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে করিমপুরে । নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় আয়োজন ও ব্যবস্থাপনায় থাকছে করিমপুর চক্র । অতি অল্প সময়ে এই অনুষ্ঠান ঘোষিত হলেও শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে করিমপুর রেগুলেটেড মার্কেটের ময়দান সুসজ্জিত হয়ে উঠেছিলো গতকাল রাত থেকেই। জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক মন্ডলীর সাথে উপস্থিত হয়েছিলেন, গতকাল থেকেই।
কিন্তু কিন্তু আজ শুরুতেই হোঁচট! কৃষ্ণনগর ১- ২ ,পলাশীপাড়া, সহ বেশ কিছু ব্লকের বিদ্যালয়ের প্রতিযোগীরা খেলার ইউনিফর্ম পায়নি। আর এর ফলেই ক্ষোভের সঞ্চায় হয় যথেষ্ট। আয়োজক শিক্ষক-শিক্ষিকাদের সাথে ইউনিফর্ম না পাওয়া বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চরম বাকবিন্ডা শুরু হয়। যা সামাল দিতে, কর্তব্যরত সিভিক ছাড়াও করিমপুর থানার বেশ কয়েকজন পুলিশ অফিসার ছুটে আসেন।
তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। তবে সেই সূত্রে জানা গেছে, কিছুটা সমন্বয়ের অভাবে বিলম্ব হচ্ছে তবে ইউনিফর্ম সকলেই পাবে।

