নদীয়ার করিমপুরে আজ থেকে শুরু হল এক্সপো মেলা

মলয় দে নদীয়া :- আজ থেকে নদীয়া জেলার করিমপুরে শুরু হলো এক্সপো মেলা। আজ অর্থাৎ ৭ই মে থেকে শুরু করে এই মেলা চলবে আগামী ৩১শে মে পর্যন্ত। করিমপুরের এই ধরনের মেলা এই প্রথম। প্রথম বর্ষের এই মেলাতে উপস্থিত ছিলেন সিআই করিমপুর মোহাম্মদ ওমর ফারুক, আই সি করিমপুর পিন্টু সরকার, টিনা ভৌমিক সাহা, সমাজসেবী অরুণ বিশ্বাস, তরুণ সাহা আরো অনেক বিশেষ ব্যক্তিত্ব। সংগীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে চলে। চারুকলার ডান্স একাডেমি ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে এখানে অনুষ্ঠান পরিবর্শিত হয়। এ ধরনের অনুষ্ঠানে এলাকাবাসী ভীষণ খুশি। সমগ্র অনুষ্ঠানের আয়োজক তথা উদ্যোক্তা ছিলেন বিকাশ দত্ত ও জয়নাল শেখ।এছাড়া উপস্থিত ছিলেন করিমপুর ফায়ার ব্রিগেডের আধিকারিক অল মোস্তাকিন সাহেব এবং করিমপুর কেন্দ্রীয় বাজার কমিটির সম্পাদক সুবোধকুমার রায়।