মলয় দে নদীয়া:-
পঞ্চায়েত নির্বাচন আর বেশিদিন নেই। তাই নদীয়ার
কালিনারায়নপুরে প্রার্থীদের হয়ে ভোট প্রচারে ঝড় তুলতে এসেছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। রাস্তার মোড়ে দুধারে কাতারে কাতারে মানুষজন ভিড় করেছিল তাকে দেখার জন্য। প্রথমে মিছিল করে তারপর একটি জনসভার মাধ্যমে প্রচার শেষ করে। তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান মানুষের পাশে যারা থাকে তাদের হয়ে ভোট চাইছি এবং যারা মানুষের পরিষেবা দেবে তারাই ভোট পাবে

