নদীয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত কাঁচা বসত বাড়ি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত কাঁচা বসত বাড়ি,
ভয়াবহ অগ্নিকাণ্ডে পশ্চিমভূত হল একটি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার বাঙালঝি এলাকায়। স্থানীয় সূত্রে খবর এদিন গভীর রাতে এলাকার একটি বছর বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। চিৎকার চেঁচামেচি তে প্রতিবেশীরা ছুটে আসে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় স্থানীয় চাপরা থানায় এবং দমকল বিভাগে।তবে প্রতিবেশীরা জানিয়েছে যে ওই বাড়ির পাশেই একটি চায়ের দোকান সেখানেই কেউ হয়তো ধূমপান করে ফেলে রেখে গেছে এবং সেখান থেকেই কোনোভাবে আগুন ধরে গেছে বাড়িতে। প্রথমে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকার জুড়ে।