নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার আগ্নেয়াস্ত্র,
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর ঠিক তার আগেই নদীয়া রানাঘাটের পুলিশ জেলার অন্তর্গত শান্তিপুর এবং গাংনাপুরের বেশ কয়েকটি জায়গায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।এদিন শান্তিপুরের নতুন পাড়া এলাকায় রকি শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও গাংনাপুর এর আরো একটি জায়গায় হানা দিয়ে পুলিশ নরোত্তম তেলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যার কাছ থেকে উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তল। এদিন রানাঘাট এসডিও অফিসে আগ্নেয়াস্ত্রগুলোকে সামনে রেখে ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসা বাদ করে পুলিশ উপস্থিত ছিলেন রানাঘাটে পুলিশ কে খান্নান। আপাতত পুলিশ ওই দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

