নদীয়ায় তৃণমূলকে হারিয়ে মাথা ন্যাড়া করে সেলিব্রেশন বিজেপির

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলের শাসন কে হারিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটে জয়লাভ বিজেপির। আর তাই সেলিব্রেশনে যে অভিনবত্ব থাকবে তা বলাই বাহুল্য। তৃণমূলকে হারিয়ে মাথা ন্যাড়া করে সেলিব্রেশনে বিজেপি। অবাক করা বিষয় মনে হলেও ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের ১৮ আসন বিশিষ্ট ভাজন ঘাট টুঙ্গী গ্রামে। জানা গেছে, টুঙ্গী গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর ধরে নিজেদের দখলে রেখেছিল শাসক দল তৃণমূল।সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২টি তে জয় লাভ করেছে বিজেপির। আর বিপুল ভোটে জয়ী হতেই এদিন কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে সেলিব্রেশানে মেতে উঠলেন তারা। বিজেপি কর্মী সমর্থকদের দাবি এতগুলো বছর পঞ্চায়েতের ক্ষমতায় থাকা সত্ত্বেও বিজেপি কোনো কাজ করেনি। তারা আরো বলেন যে এতদিন বাদে পাপ মুক্ত করেছেন তারা আর তাই শুদ্ধিকরণ হিসেবে মাথা ন্যাড়া করছেন। যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য যথেষ্ট করেছে।