নদীয়ায় ঝুলন যাত্রায় ফুটে উঠেছে চন্দ্রযান ৩ ও বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার মডেল

নদীয়ায় ঝুলন যাত্রায় ফুটে উঠেছে চন্দ্রযান ৩ ও বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার মডেল
সম্প্রতি চন্দ্রজান তিনের চাঁদে অবতরণের দৃশ্য টিভির পর্দায় সকলেই দেখেছে। এবার সেই চন্দ্রযান তিন এবং বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মডেল উঠে এলো ঝুলন যাত্রায়। নদীয়ার বীর নগরের রাধানগর বয়েজ স্কুল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ঝুলন যাত্রায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের যান্ত্রিক মডেল তার মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে চন্দ্রযান তিন এবং বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা উদ্যোক্তারা জানালেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদেরকে জানানোর জন্যই এই মডেল তুলে ধরা হয়েছে। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই মডেল দেখতে ভিড় জমিয়েছে।