নদীয়ায় গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ।
নদীয়ার শান্তিপুরে বছর বাষট্টির এক বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে ওই বৃদ্ধের নাম সমীর দাস পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। আজ ভোরে ঘরের পেছনে বাঁশের আড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ জুড়ে থাকতে দেখে তার দুই মেয়ে শতরূপা দাস এবং সুচন্দ্রা দাস। কিন্তু হঠাৎ কেন এত হননের পথ বেছে নিলেন ওই বৃদ্ধ। তার দুই মেয়ে জানায় যে তার বাবা রাজমিস্ত্রির কাজ করতো আর তাতেই তাদের সংসার চলত বেশ কিছুদিন ধরে কাজ ঠিকমতো না হওয়ায় নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তার জেরেই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সমীর দাস। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে বাবার হঠাৎ মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তার দুই মেয়ে।