নদীয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে অভিভাবকদের বিক্ষোভ
শিশুরা শিক্ষা কেন্দ্রে যায় পড়াশোনা করতে কিন্তু সেখানে যদি পড়াশোনা না হয় তবে তাদের শিক্ষা কেন্দ্রে যাওয়া ব্যর্থ। মিড ডে মিল সঠিক ভাবে দেওয়া হলেও অঙ্গনারী কেন্দ্রে হয় না পড়াশোনা। একজন মাত্র শিক্ষিকাকে সমস্ত দায়িত্ব সামলাতে হয়। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পরলো অভিভাবকরা। ঘটনাটি নদীয়ার হরিণঘাটার দোলুইপুর আইসিডিএস সেন্টারের। অভিভাবকদের অভিযোগ ওই সেন্টারে যে রান্নার কাজ সামলাতেন তাকে আচমকাই সরিয়ে দেওয়া হয় আর তারপর থেকেই একজন মাত্র শিক্ষিকা সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন।যার ফলে শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

