নদিয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে গৃহস্থবাড়ি থেকে উদ্ধার প্রমাণ সাইজের বিষাক্ত কালাচ সাপ

মলয় দে নদীয়া :-আবারো গৃহস্থবাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত কালাচ সাপ। পরিবারে আতঙ্ক, স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারীর এক ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার বিষাক্ত কালাচ সাপটি। এর পরেই স্বস্তি পরিবারে, ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের মুদি পাড়া এলাকায়। বৃহস্পতিবার রাত্রি ন’টা ত্রিশ নাগাদ মুদি পাড়ার বাসিন্দা গৌরব কুণ্ডুর বাড়িতে বিষাক্ত কালাচ সাপটিকে ঘোরাফেরা করতে লক্ষ্য করে গৌরব কুন্ডু সহ তার পরিবার। এরপর সাপটির বিবরণ বুঝতে না পারায় পরিবারের পক্ষ থেকে ফোন করা হয় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। পরে পরিবার জানতে পারে ওই সাপটি বিষাক্ত কালাচ সাপ, স্বভাবতই এরপর থেকেই গোটা পরিবারের আতঙ্ক সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা এবং ওই বিষাক্ত কালাচ সাপ টিকে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বস্তাবন্দি করে উদ্ধার করে । এ বিষয়ে তিনি জানান, বিষাক্ত কালাচ সাপ সচরাচর দিনের আলোয় দেখা যায় না, এরা রাতের অন্ধকারে চলাফেরা করতে বেশি ভালোবাসে। এদের সবথেকে বেশি পছন্দ মানুষের ঘামের গন্ধ যার কারণে শোবার বিছানা কিংবা ঘরের ভেতরে থাকতে বেশি পছন্দ করে। প্রত্যেক গৃহস্থ বাড়ির সদস্যদের উচিত, একটু সচেতন হয়ে চলা অন্ধকার জায়গায় আলো ছাড়া চলাফেরা করা উচিত নয়। এছাড়াও প্রত্যেকেরই উচিত মশারি টাঙিয়ে রাত্রে শোবার অভ্যাস করা না হলে দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন। অনুপম সাহা এও জানান এই বিষাক্ত কালাচ সাপটিকে উদ্ধার করা হলো এখন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
অন্যদিকে , পরিবারের পক্ষ থেকে বনদপ্তর কে ধন্যবাদ জ্ঞাপন করে ষ জানানো হয় একটু স্বস্তির নিঃশ্বাস পেলেও, আশেপাশে আর এই ধরনের সাপ আছে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থেকেই গেলো।