মলয় দে নদীয়া :- ২৫ হাজার কোটি ইনকাম করলে ২০ হাজার কোটি যেতো দিদির ঘরে, ২৫-৭৫ এর ভাগাভাগি ছিল। এখন মুখ ফসকে দিদির নাম বলে ফেললে তাহলে দিদিও গারদে যাবেন। সেই কারণে এতদিন পর এখনো অনুব্রতর গুনোগান গাইছেন দিদি। মুখ্যমন্ত্রীর অনুব্রতকে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। সেখানে প্রথমেই তিনি দলীয় প্রার্থীদের জয় লাভের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এরপরই আধাঘন্টা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রথমেই দিনহাটায় বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। শুভেন্দু বলেন “গোটা রাজ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে।” এদিন ধুপগুড়িতে একজনকে গুলি করে মারা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, “অনুব্রত মণ্ডল একা টাকা খাইনি। সেই টাকা পৌঁছে যেত কালীঘাটে। ২৫,৭৫ এর ভাগাভাগি ছিল তাদের মধ্যে। এখন যদি অনুব্রত মণ্ডল মুখ ফোসকে সব বলে দেয় তাহলে দিদিও গারদে যাবে। সেই কারণেই তার গুনগান গাইছেন মমতা।”
এছাড়াও শুভেন্দু বলেন “ভাইপো এর আগেও একাধিকবার রাজনীতি ছেড়েছেন। উনি বলেছিলেন অর্জুন সিং জিততে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। নন্দীগ্রামে আমি যদি জিতে যায় তাহলেও রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু উনি রাজনীতি ছাড়েননি।”
অন্যদিকে সিপিএমকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা। মোঃ সেলিম অভিযোগ তোলেন ১৪ বছর আগে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মাওবাদীদের সঙ্গে নিয়ে সিপিএম নেতাদের খুন করা হতো। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন “মোঃ সেলিম হচ্ছে তৃণমূলের দালাল।”

