মলয় দে, নদিয়া:- নদিয়ার নবদ্বীপের আজ ভোর রাতে শিব মন্দির ভাঙ্গার অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা চরা এলাকায় পশুপতিনাথ মন্দিরে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ ভোর রাতে ওই এলাকারই এক প্রতিবেশী বাবলু দাস হঠাৎই ওই মন্দিরে চড়াও হয় এবং সেখানে ভাঙচুর করে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেয় নবদ্বীপ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়েই নবদ্বীপ থানার পুলিশ এসে সেখানকার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত বাবলু দাস কে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেন, আজ সকালে এসেই দেখছি মন্দিরের সব ভাঙচুর হয়ে পড়ে আছে। জানতে পারি এখানকারই এক প্রতিবেশী বাবলু দাস ভাঙচুর করে। আমরা সবাই মিলে বাবলুর বাড়িতে জিজ্ঞাসা করতে যাওয়ায় আমাদেরকেই উল্টে বাবলু এবং তাঁর পরিবার মারতে আসে বলে জানালেন।

