নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

ফের নদীয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে রানাঘাট গামী একটি চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। জানা গেছে চার চাকার ওই গাড়িটি বাইকটিকে প্রায় ৮ কিলোমিটার ছেচরে নিয়ে যায় জাতীয় সড়কের উপর দিয়ে।আজ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে এক যুবক বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিল।তখনই রানাঘাট গামী একটি চার চাকার গাড়ি তাকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। আজ নদীয়ার শান্তিপুর ফুলিয়ার উদয়পুরে এক যুবক বাইক চালিয়ে যাচ্ছিল। এরপরই ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও ওই চার চাকার গাড়িটিকে রানাঘাট কোর্ট মোরে গাড়িটিকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা।