নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদিয়ায় জোরপূর্বক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের পৈতৃক ভিটে দখলের অভিযোগে থানার দারস্থ এলাকাবাসী।বাংলার অন্যতম খ্যাতনামা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তার পৈত্রিক বাসস্থান নদীয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলের শেরপাড়ায়। আর কবি যতীন্দ্রনাথের পৈত্রিক বাসস্থান কে দখল করে সেই জায়গায় ঘর করছে প্রতিবেশী এক পরিবার। এলাকাবাসীরা জানায় দীর্ঘদিন ধরে এলাকার ওই ব্যক্তি সেই জায়গা দখল করে আছে। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানালে ওই ব্যক্তি স্থানীয়দের হুমকি দেয়। এমনকি ওই প্রতিবেশী পরিবারের এক সদস্য রাতে এলাকা বাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে এমনকি স্থানীয়দের রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে। এরপরেই বাধ্য হয়ে গ্রামবাসীরা স্থানীয় শান্তিপুর থানার দারস্থ হয় এবং সেখানে কবি যতীন্দ্রনাথের পৈত্রিক বাসস্থান দখল করার অভিযোগে মার্চ পিটিশন দায়ের করে। তাদের দাবি কোনভাবেই কবির ভিটে জোরপূর্বক দখল করা যাবে না।কারণ কবির সেই পৈতৃক ভিটে গ্রামবাসীদের গর্ব।

