নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দোকানের দেওয়াল কেটে চুরি লক্ষাধিক টাকার মোবাইল।
দোকানের ২০ ইঞ্চি দেওয়াল কেটে প্রায় লক্ষ লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ায়। ঘটনাটি চুঁচুড়ার সাইরার মোরের বিশালাক্ষী তলায় একটি মোবাইলের দোকানে। ওই মোবাইল দোকানের মালিক দেবনারায়ণ সেনের অভিযোগ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেওয়ালিটি কুরি ইঞ্চি কাটা হয়েছে এবং দোকান থেকে উধাও নামি দামি কোম্পানির প্রায় ৭০ টি মোবাইল ফোন। দোকানটি মেইন রোডের উপরে কিন্তু দোকানের পেছনের দিকে ঝোপ জঙ্গল থাকায় সেখান থেকেই দুষ্কৃতীরা এমন চুরির কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। তিনি আশ্বাস দিলেন যে পুলিশের উপর আস্থা আছে এবং এই ঘটনার সঠিক তদন্ত পুলিশ নিশ্চয়ই করবে। তবে শুধু মোবাইল ফোনই নয় তার সাথে চুরি হয়েছে ঠাকুরের সোনার গয়না ও। স্থানীয় চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক। লক্ষাদিক টাকার মোবাইল চুরিতে স্বাভাবিকভাবেই অত্যন্ত ভেঙ্গে পড়েছেন দোকানের মালিক দেবনারায়ণ সেন। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

