নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
দেউলি অঞ্চলে পানীয় জলের সমস্যায় ক্ষোভে গ্রামবাসীরা, তালা বন্ধ পঞ্চায়েত প্রধানের কার্যালয়,দীর্ঘদিন যাবত এলাকায় চলছে পানীয় জলের ব্যাপক সমস্যা। জলের স্পিড একেবারেই কম যে কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ। বহুদিন স্থানীয় প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলেও তারা কোনো রকম কর্ণপাত করেনি। আর সেই ক্ষোভে স্থানীয় পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দিতে গেল স্থানীয় মানুষেরা আর তারপর দেখতে পেল না পঞ্চায়েত প্রধানের কার্যালয় তালা বন্ধ। এই সংক্রান্ত বিষয়ে পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদারের কাছে জানতে যাওয়া হলে তিনি বললেন যে সারাক্ষণ তার পক্ষে সম্ভব নয় কার্যালয়ে বসে থাকা তিনি খবর পাওয়া মাত্রই পানীয় জলের সমস্যা নিয়েই বিডিও অফিসে গিয়েছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েতে বহুবার এ ব্যাপারে লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে কিন্তু কোনরকম কর্ণপাত করেনি। এই সংক্রান্ত বিষয়ে পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদার ঠিক কি বললেন শুনে নিন তার বক্তব্য

