নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দুরন্ত গতিতে ছোটা ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন এক ব্যক্তি।
ট্রেন থেকে দরজায় ঝুলছিলেন বেশ কিছুক্ষণ কিন্তু আর ধরে রাখতে পারলেন না নিজেকে অবশেষে দুরন্ত গতিতে ছোটা ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন এক ব্যক্তি। অত্যন্ত দুর্বিষহ এক ঘটনার সাক্ষী থাকো গোটা সোশ্যাল মিডিয়া। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে ট্রেনের দরজা থেকে ঝুলছেন এক ব্যক্তি বেশ কিছুক্ষণ এভাবে ঝোলার পর ঘনিয়ে এলো বিপদ একেবারে ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। নিত্যদিন লোকাল ট্রেনগুলোতে যে হারে ভিড় হয় তাতে প্রায় সই দেখতে পাওয়া যায় ট্রেন থেকে ঝুলন্ত অবস্থায় যাত্রীরা ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছাচ্ছেন। বিভিন্ন সময় মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার মত ঘটনা তো প্রায় নিত্যদিনের। আরো একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।

