দীঘায় মৎস্যজীবীদের জালে বৃহৎ আকৃতির সামুদ্রিক মাছ

মৌমিতা দেবনাথ
দীঘায় মৎস্যজীবীদের জালে বৃহৎ আকৃতির সামুদ্রিক মাছ

বঙ্গে প্রবেশ করেছে বর্ষা আর বর্ষা ঢুকতেই দিঘার মৎস্যজীবীদের ঘরে লক্ষ্মী লাভ হলো। মৎস্যজীবীদের মুখে এখন চওড়া হাসি কারণ ঝিরিঝিরি বর্ষা পড়তেই সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের জালে ধরা পরল বৃহৎ আকৃতির বেশ কয়েকটি সামুদ্রিক মাছ। রবিবার বেশ বড়সড়ো আকৃতির তেলিয়া ভোলা ও কই ভোলা ওঠার পর গতকাল মৎস্যজীবীদের জালে উঠে এসেছে শংকর মাছ। যেগুলো লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি বাজারে রপ্তানি করা হবে। প্রসঙ্গত দিঘাকে বলা হয় পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র। মাঝেমধ্যেই দীঘা সমুদ্র সৈকতে বৃহৎ আকৃতির সামুদ্রিক মাছ ধরা পড়ে। আর বিগত কয়েকদিন যাবত পরপর বৃহৎ আকৃতির সামুদ্রিক মাছ ধরা পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। মাছগুলিকে দেখতে পর্যটকরাও ভিড় জমিয়েছেন।