দিনে দুপুরে চাকদা সিলিন্দা বাজার থেকে এক ব্যক্তির বাইক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য

দিনে দুপুরে চাকদা সিলিন্দা বাজার থেকে এক ব্যক্তির বাইক চুরি করে চম্পট দিল চোর। গতকাল দুপুর বেলা নাগাদ ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত সিলিন্দা বাজার এলাকায়। গোপাল পাল নামে ওই ব্যক্তির অভিযোগ তিনি ছোটখাটো একজন ব্যবসায়ী বহু কষ্ট করে তার শখের বাইকটি কিনেছিলেন কিন্তু গতকাল তার দোকানের পাশে একটি দোকানের বারান্দায় তিনি তার বাইকটি রাখেন কিছুক্ষণ পর উধাও হয়ে যায় তার বাইকটি। বহু খোঁজাখুঁজি করার পর ও বাইক না পেয়ে এরপর চাকদা থানার দ্বারস্থ হন তিনি। চাকদা থানার পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তিনি অনুরোধ জানিয়েছেন যে তার বাইকটি যেন ফিরিয়ে দেওয়া হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।