দিদির সুরক্ষা কবজ নিয়ে মানুষের দুয়ারে পৌঁছাতেই ফুল ছিটিয়ে বিধায়ককে সম্বর্ধনা জানাল গ্রামবাসীরা

পশ্চিমবঙ্গ তথা গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি যেখানে দিদির দুত হয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরছেন এলাকার বিধায়করা। এলাকায় ঘুরতে ঘুরতে খুব বিক্ষোভের মুখে পড়ছেন অনেক বিধায়ক। সেই জায়গায় আজ পুরো অন্য ছবি দেখা গেল বীরভূমের লাভপুর বিধানসভার কুরুন্নাহার গ্রাম পঞ্চায়েতের মারুকগ্রাম এলাকায়। লাভপুর বিধানসভা তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা গ্রামে আসতেই ফুল ছিটিয়ে বিধায়ক কে সম্বর্ধনা জানানো হয়। বিধায়কের কাছে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। মারু গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশ নেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা।সাধারণ মানুষের চাওয়া পাওয়া পূরণ করছেন এলাকার বিধায়ক অভিজিৎ সিনহা। বিধায়ক কে কাছে পেয়ে একজন মহিলা এক কাপ চা খাওয়ার জন্য অনুরোধ করেন সেই অনুরোধে রাজি হয়ে এলাকার বিধায়ক ওই ভদ্র মহিলার বাড়িতে চা পান করেন। এরপর কুরুনাহার উচ্চ বিদ্যালয় পৌঁছান বিধায়ক। বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করা খাবার খান বিধায়ক। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে কথা বলেন এলাকার বিধায়ক। কোন সমস্যা আছে কিনা সেটাও জানতে চেনা এলাকার বিধায়ক। সাধারণ মানুষ খুবই উচ্ছ্বাসিত এলাকার বিধায়ককে কাছে পেয়ে। দুপুরে কুন্নাহার গ্রাম পঞ্চায়েতের নামো ডাঙ্গাল গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। পরে আবার কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক।