দিদির দূত কি সরকারি প্রকল্প? সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করলেন মিনাক্ষি মুখার্জি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দিদির দূত কি সরকারি প্রকল্প? সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করলেন মিনাক্ষি মুখার্জি
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ দিদির দুত প্রকল্প। যে প্রকল্প নিয়ে জনতার দুয়ারে হাজির হচ্ছেন শাসকদলের সাংসদ বিধায়কেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বাম ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ মীনাক্ষী মুখার্জী সাংবাদিকদের মুখোমুখি হতেই তাকে প্রশ্ন করা হয় দিদির দুত প্রকল্প নিয়ে।তিনি এরপর পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন দিদির দূত কি সরকারি প্রকল্প? আগে সেটা জেনে আসুন। তিনি আরো বলেন যে মানুষ তো তাদের সমস্যা নিয়ে বিডিও অফিসে যাচ্ছেন সেখানেই তাদের সমস্যার সমাধান করুন না। গোটা রাজ্যে এবং দেশে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি চলছে সেই বিরুদ্ধেও তিনি মুখ খুললেন। বরাবরই স্পষ্ট কথা বলেন মীনাক্ষী মুখার্জী। আর এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরলেন ,কি বলছেন তিনি শুনুন।