দারিদ্রতাকে জয় করে নিট পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেয়ে দিল্লি এইমসে সুযোগ তরুনীর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
দারিদ্রতাকে জয় করে নিট পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেয়ে দিল্লি এইমসে সুযোগ তরুনীর,
শৈশব থেকেই অভাব অনটন, দারিদ্র যেন তার সর্বক্ষণের সঙ্গী। আর চরম দারিদ্রতা কে সঙ্গী করে নেট পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেয়ে দিল্লি এইমসে সুযোগ পেলেন দুর্গাপুরের তরুণী সরস্বতী রজ। বাবা পেশায় গ্যাস মেকানিক আর মা গৃহবধূ। টিনের ছাউনি দেওয়া রান্নাঘরে কাঠের উনোনে কোন রকমে রান্না করা হয়। বাবা গ্যাস সারাই করে যে টাকা রোজগার করেন তাতেই কোনো রকমে টেনেটুনে সংসার চলে। অভাবের সংসারেও মনে মনে সরস্বতীর জেদ ছিল যে তিনি একজন চিকিৎসক হবেন আর সেই যেতেই শুরু হয় তার লড়াই। দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা সরস্বতীর প্রথম অধ্যায়ের শিক্ষা শুরু হয় স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে এরপর সরকারি উচ্চ বিদ্যালয় সে পড়াশোনা করে। বিজ্ঞান নিয়ে রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে পড়াশোনা করেন সরস্বতী। এরপর ২০২২ সালে নেট পরীক্ষা দেয় সে এবং সেখানেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে সুযোগ করে নেয়। চূড়ান্ত সাফল্য পেয়ে সরস্বতী জানালেন ছোটবেলা থেকে থেকে তার এই কঠিন লড়াইয়ে সব সময় তাকে সাহস দিয়েছে তার বাবা-মা। মেয়ের এই দুর্দান্ত সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা এবং তারা চান যে সরকার যদি কোনোভাবে সাহায্য করে তবে আগামী দিনে তারপর পড়াশোনায় সাহায্য হবে। মনে অদম্য ইচ্ছে শক্তি আর সাহস থাকলে সব বাধা যে অতিক্রম করা যায় তা আরও একবার প্রমাণ করলেন সরস্বতী।