তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢিলছোড়া দূরত্বে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একদিকে মঞ্চ কাঁপানো “খেলা হবে গান” অন্যদিকে “মা মাটি মানুষের” গান
মলয় দে নদীয়া:- বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে 1998 সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা তৃণমূল দল এরাজ্যে তৃতীয়বারের জন্য শাসকের ভূমিকায়। গতকাল পয়লা জানুয়ারিতে দলের 25 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সর্বত্র পতাকা উত্তোলন, কেক কাটা, দুস্থদের শীতবস্ত্র প্রদান, প্রবীনদের সংবর্ধনা সংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচিতে সারাদিন মাতোয়ারা ছিল তৃণমূল কংগ্রেস সমর্থকরা।
মুখ্যমন্ত্রীর জোড়া টুইট করেন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই তরীতে যেমন দলের কর্মীদের এবং মা-মাটি-মানুষ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি সেইসঙ্গে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে রক্ষা করার। দুই যুগ আগে তৃণমূল তৈরির মূল লক্ষ্য ছিল সিপিআইএম বিরোধিতা কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে বিরোধিতার তীর বিজেপির দিকে। আগামী 2024 এ এরাজ্যে রুখে দিতে গেলে প্রয়োজন কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা। যা এই মুহূর্তে অত্যন্ত দুর্লভ হয়ে দাঁড়িয়েছে দলের কাছে। নদীয়া জেলার উত্তর দক্ষিণ, দলীয় নেতৃত্বর বেফাঁস মন্তব্য প্রায় একই স্থানে একই কর্মসূচি পালন তা আরো সুস্পষ্ট করেছে। গতকাল প্রতিষ্ঠা দিবসের কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আয়োজিত দুটি একই কর্মসূচিতে শহর সভাপতি এবং জেলা সভাপতিকে একই পতাকাতলে দেখা গেল না। অন্যদিকে শান্তিপুর ফুলিয়ায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পম্পা মুখার্জি, জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি পিটার মুখার্জি স্থানীয় প্রবীণ এবং গুণীজনদের সংবর্ধনা, এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান, এবং এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস, কিছু গণ সংগঠন এবং পঞ্চায়েত এবং সমিতির সদস্য বৃন্দ।
অন্যদিকে ঢিলছোড়া দূরত্বে একই সময়ে ফুলিয়া টাউনশিপ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রায় একই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা গেলো। তবে দল এবং বিভিন্ন ব্লক নেতৃত্ব বেশিরভাগই এখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে তৃণমূল কর্মীদের মন কাড়লো, “মা মাটি মানুষের গান” অন্যদিকের স্টেজের সামনে যুব তৃণমূল কংগ্রেসের অডিয়েন্স মাতলো “খেলা হবে” গানে।
তবে দূ তরফের বক্তব্য, দলের শ্রীবৃদ্ধি হয়েছে অনেকটাই, মুখ্যমন্ত্রীর প্রতিটি স্তরে পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলেছেন, তাই এ বিষয়ে অন্যকিছু খোঁজা ঠিক নয়।

