দলীয় কার্যালয়ের মধ্যেই মাথা ফাটলো বিজেপি সভাপতির

দলীয় কার্যালয়ের মধ্যেই মাথা ফাটলো বিজেপি সভাপতির

মলয় দে নদীয়া :- কৃষ্ণনগর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতেই কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক বিজেপি কার্যালয়ে, তালা মেরে দেওয়া এবং জেলা সভাপতির পদত্যাগের দাবি চেয়ে পোস্টার মারা সহ একের পর ক্ষোভ-বিক্ষোভ উঠে আসছে। এবারে সরাসরি বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের মাথা ফাটলো, দলীয় কার্যালয়েই। সূত্রের খবর অনুযায়ী জানা যায় আজ কৃষ্ণনগর পৌরসভা নির্বাচন সম্পর্কিত বিষয়ে প্রার্থীদের নিয়ে একটি কর্মীসভা চলছিলো, তা শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে আসতেই কিছু দুষ্কৃতী ঠিক তখনই একদল সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ আক্রমণ করে বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসকে। যদিও বিজেপি মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, তৃণমূলের দুষ্কৃতিরাই এ ঘটনা ঘটিয়েছে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের নিরিখে পৌরসভা তৃণমূলের হাতছাড়ার ভয়ে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এসে পৌঁছে খতিয়ে দেখছে গোটা বিষয়টি। অন্যদিকে বিজেপি সভাপতি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি কৃষ্ণনগর হাসপাতালে‌।