দলীয় কর্মীদের হাতে তালা বন্দী কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার
দলীয় কর্মীদের হাতে নিজের জেলায় তালা বন্দী হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে তাঁকে তালা বন্ধ করে রাখা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ যে জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার।কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গেছে মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মিটিং চলাকালীন সেখানে কয়েকজন বিজেপি কর্মী হাজির হন আর এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখন বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান দিচ্ছেন।