দন্ডি কেটে কাসর বাজিয়ে মহানগরীর রাজপথে চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ

মৌমিতা দেবনাথ,
দন্ডি কেটে কাসর বাজিয়ে মহানগরীর রাজপথে চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ
আন্তর্জাতিক নারী দিবসের দিন এবার এসএল এসটি চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ। মহানগরীর রাজপথে দন্ডী কেটে কাসর ঘন্টা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করল চাকরিপ্রার্থীরা।যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে কালো পোশাক পড়ে পথে নামলেন ২০১৬র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ রত চাকরিপ্রার্থীরা দন্ডী কাটতে কাটতে শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশ সংলগ্ন স্থানে যান এবং সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। চাকরিপ্রার্থীদের অভিযোগ গোটা বঙ্গ জুড়ে যেভাবে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা চলছে তা তুলে ধরতেই তাদের আজকের এই বিক্ষোভ।