মৌমিতা দেবনাথ,
দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
দক্ষিণেশ্বর মন্দিরে নিজের স্ত্রীকে সাথে নিয়ে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে অমিত শাহের সাথে বৈঠক সেরে সোজা তিনি হাজির হন দক্ষিণেশ্বর মন্দিরে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর। বাংলার দায়িত্ব নিয়ে কিছুদিন আগেই তিনি সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়েছিলেন যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, দক্ষিণেশ্বর বাংলার অন্যতম তীর্থক্ষেত্র। এদিন পূজো দেওয়ার সাথে সাথে তিনি ঘুরে দেখলেন দক্ষিণেশ্বর মন্দির চত্বর। বাংলার সাথে তার আত্মিক যোগ আছে যে কথা তিনি আগেই বলেছেন। কারন নিজের কর্মজীবনের সূচনা তিনি করেছিলেন এই বাংলা থেকেই। এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে দেখতে পাওয়া গেল নিরাপত্তা রক্ষীদের। কঠোর শৃংখলায় আবদ্ধ করা হয়েছিল মন্দির চত্বর।

