মৌমিতা দেবনাথ,
থানা চত্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হল দুই সিভিক পুলিশ
তাদের প্রেমের সূত্রপাত হয়েছিল থানাতেই আর সাত পাকে বাধাও পড়লেন থানা চত্বরেই। এমনই নজিরবিহীন বিবাহের সাক্ষী থাকলো দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। বর কনে দুজনেই সিভিক ভলেন্টিয়ার, কাজের সূত্রে দুজনের সাথে আলাপ দুজনের। জানা গেছে, মথুরাপুরের তাল-পুকুর এলাকার বাসিন্দা স্বরূপ প্রামাণিক, সম্প্রতি তার স্ত্রীর মৃত্যু হয়।ঠিক সেরকমই স্বামীর মৃত্যুর পর চাকরিতে যোগ দেয় রানু জানা। এ যেন এক অভূতপূর্ব ঘটনা এবং এর পরই দুই সিভিক পুলিশের মধ্যে সম্পর্ক গভীর হয়ে ওঠে এবং সেই সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। সকলের মধ্যে ঘটনা জানা জানি হতেই দুজনকে চার হাত এক করার সিদ্ধান্ত নেয় মথুরাপুর থানার পুলিশ কর্মীরা। যাবতীয় রীতি মেনে বৃহস্পতিবার তাদের চার হাত এক হয়। বিয়ে উপলক্ষে খাওয়া-দাওয়ারও ছিল এলাহী আয়োজন। নাচে গানে মেতে উঠেছিল পুলিশকর্মীরা। নব দম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছেছিল স্থানীয় মানুষ এবং অন্যান্য পুলিশ কর্মীরা।

