মলয় দে নদীয়া :-তৃণমূলের প্রতিনিধিদল ত্রিপুরা পৌঁছানোর পর থেকেই, প্রথমে তাদের উপর হামলা পরবর্তীতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 11 জন গ্রেফতার, এ ধরনের নানা ঘটনার সাক্ষী রাজ্যবাসী। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য পৌঁছালেন সেখানে!
“হুমকি দিয়ে ধমকি দিয়ে রাজ্যে ক্ষমতা দখল করে রাখতে চাইছে। যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই।” আগরতলা পৌঁছেই বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “ত্রিপুরায় শাসনের আইন চলছে। আইনের শাসন নেই।”
এ রাজ্যে তৃণমূলের বিভিন্ন গণসংগঠন নানা বিক্ষোভ সংঘটিত করছে!আজ নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া দুনম্বর পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় সড়কের ওপর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে। এবং প্রায় একই সময়ে শান্তিপুর শহরে তৃণমূল ভবন এর সামনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সংঘটিত করে শান্তিপুর সহ তৃণমূল sc.st.obc সেল এবং তৃণমূল কর্মী সমর্থকরা। তারা হুঁশিয়ারি দিয়ে জানান , আগামীতে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত শক্তি একত্রিত হয়ে, আন্দোলন সংঘটিত হবে তা দেশবাসীর কাছে নজির হয়ে থাকবে।

