তৃতীয় বর্ষের সিক্স সেমিস্টারের মার্কসীটের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ নদিয়ার শান্তিপুরে

মলয় দে নদীয়া:- কলেজের পক্ষ থেকে মার্কসিট না দেওয়াকে কেন্দ্র করে শান্তিপুর কলেজের সামনে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ সংঘটিত হয়। মঙ্গলবার শান্তিপুর কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল থার্ড ইয়ারের ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের দাবি, পরীক্ষা দেয়ার পরেও তাদের নাম্বার না পাঠানোর কারণে মার্কসিট এসে পৌঁছায়নি তাদের হাতে। কলেজের অধ্যক্ষ কে জানানো সত্ত্বেও কোনরকম সদুত্তর মেলেনি আজ ধৈর্যচ্যুত হয়ে কলেজের সামনেই বিক্ষোভ করল প্রায় 35 জন থার্ড ইয়ারের সিক্স সেমিস্টারের ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা এও জানান, আজ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে কলেজের অধ্যক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন অবিলম্বে পরীক্ষার নাম্বার পাঠিয়ে আমাদের হাতে মার্কশিট দেওয়ার ব্যবস্থা করে। যদিও বিক্ষোভ কর্মসূচির পরে অনেকটাই নড়েচড়ে বসে শান্তিপুর কলেজের অধ্যক্ষা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন যদিও বিষয়টি কল্যাণী মহাবিদ্যালয় অধীনস্থ, তবুও ছাত্র ছাত্রীরা এই পরিস্থিতির মধ্যেও পড়াশোনা করছে এবং তারা সমস্যায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব মাকসিট দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান অধ্যক্ষা।