মৌমিতা দেবনাথ
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ১৯ জন কর্মী
পঞ্চায়েত ভোটের আগে আবারো শাসক দলে বড়সড় ধাক্কা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ১৯ জন কর্মী। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় অনুষ্ঠানের মাধ্যমে তারা কংগ্রেসে যোগদান করলেন।বনগাঁর প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ্র দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদান শেষে নাটাবেড়িয়া অঞ্চলে এক মিছিলেরও আয়োজন করা হয়। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে তৃণমূল ছেড়ে কর্মীরা অন্য দলে যোগদান করছে তাতে যে শাসক দলে বেশ বড়সড়ো ধাক্কা লাগতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।

