তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

মৌমিতা দেবনাথ
তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পলতার শহীদ বিকাশ বসু স্মৃতি ভবন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, রাতে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন তৃণমূল কর্মী অলোক মজুমদার সেই সময় একদল দুষ্কৃতি তার ওপর চড়াও হয় এবং পিস্তলের বাট দিয়ে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দেয় এরপর কোনক্রমে তিনি সেখান থেকে পালিয়ে পার্টি অফিসের পেছনে আশ্রয় নেন। এরপর তাকে তারা করে আসা ওই দুষ্কৃতীরা পার্টি অফিস ভাঙচুর করে। এ বিষয়ে মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, কারো সাথে কারো মত পার্থক্য থাকতে পারে কিন্তু যাদের নাম করা হচ্ছে তাদেরকে কখনো দলের ঝান্ডার তলায় দেখতে পাওয়া যায়নি।