নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
তৃণমূলের মিছিলে’ স্কুল বাচ্চাদের ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান।রাস্তার একপাশ দিয়ে যাচ্ছিল তৃণমূলের মিছিল আর এক পাশে যাচ্ছে স্কুল বাস। আর স্কুল বাস থেকে তৃণমূলের মিছিল দেখে বাচ্চাদের চিৎকার করে স্লোগান বিজেপি জিন্দাবাদ। এমনই অভিনব ছবিটি ধরা পড়লো শিলিগুড়িতে। এদিন শিলিগুড়িতে রাস্তা দিয়ে যাচ্ছিল তৃণমূলের মিছিল আর ঠিক সেই সময়ই তার পাশ দিয়ে যাওয়া একটি স্কুল বাসের বাচ্চারা চিৎকার করে স্লোগান দিতে থাকে বিজেপি জিন্দাবাদ। তাদের এই স্লোগানে পাল্টা তৃণমূল স্লোগান দেয় বিজেপি দূর হটাও। বিজেপির তরফ থেকে এই দৃশ্য দেখে বলা হয়েছে যে আজকালকার বাচ্চারা যথেষ্ট আপডেটেড আগামী দিনে কি হতে চলেছে সেই আপডেট বাচ্চারাই দিয়ে দিল। এমন দৃশ্য দেখে সকলেই হেসে লুটোপুটি। কিন্তু স্কুল বাচ্চারা হঠাৎ কেন এমন স্লোগান দিয়েও তা জানতে পারা যায়নি। তবে যাই হোক বাচ্চাদের এই স্লোগানে যে দুই শিবিরের মধ্যে আবারো যুদ্ধ শুরু হয়ে গেছে তা প্রতিপক্ষদের জবাবেই বোঝা যাচ্ছে।

