মৌমিতা দেবনাথ
তৃণমূলের বিজয় উৎসবে কি এবার থাকবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী? হার হিম করা সন্ত্রাসের আবহে ভাঙ্গরে হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ভোট পর্ব মিটে যাওয়ার পরও সেখানে অব্যাহত ছিল ভোট পরবর্তী সন্ত্রাস। শওকত মোল্লার মত হেভি ওয়েট তৃণমূল নেতাদের টক্কর দেওয়ার চেষ্টা করেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী।তবে শেষপর্যন্ত ভাঙড়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। ভাঙ্গরের তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন যে আগামী ১৩ তারিখ রবিবার, বেলা ৩ টেয় আমাদের শোনপুর সবজি মার্কেটের যে বড় মাঠ আছে সেই মাঠে বিজয় উৎসব হবে। ওখানকার যিনি বিধায়ক আছেন, আমন্ত্রণ জানাচ্ছি। অপরদিকে নওশাদ সিদ্দিকি এই আমন্ত্রণে জানিয়েছেন যে যেভাবে সন্ত্রাস করে ভোট হয়েছে তাতে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না।

